সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বৃত্তি পরীক্ষায় ৯০৮ শিক্ষার্থী

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৬৭ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।

পরীক্ষা চলাকালে রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন কেন্দ্র পরিদর্শন করেন।

নাজমা খাতুন বলেন, উপজেলার ২৬৭টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত ছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন জানান, বৃত্তি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি।

প্রকাশের সময়: ০৫:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২