সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষককে ধাক্কা দিয়ে দোতলার সিড়ি থেকে ফেলে দিলেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি তাকে ধাক্কা দিয়ে দোতলার সিড়ি থেকে ফেলে দেন।
পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের সাথেও অশোভন আচরণ করেন তিনি। এতে অভিভাবক ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজয় কুমার দেবনাথ বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই একের পর এক দুর্নীতি,অনিয়ম করে যাচ্ছেন।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি,ইউএনও,ডিসি,ডিইও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার শাস্তি দাবি করে অধিদপ্তরে বেশক’টি পত্র দিয়েছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 















