দিনাজপুরের চিরিরবন্দরে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বড় হাশিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্টুডেন্ট এসোসিয়েশন অব ফতেজংপুর ইউনিয়নের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান।
দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক ফজলুল হক, ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, পপুলার ল্যাব এন্ড মিশন জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো. দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিয়নের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















