সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এতিমখানার ১৩০ শিক্ষার্থী পেল পবিত্র কুরআন শরীফ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জোনার ফাউন্ডেশন (জেড.এফ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১৩০ জন শিক্ষার্থীর হাতে কুরআন শরীফ তুলে দেওয়া হয়।

ডা. মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টারের সহযোগিতায় কামারপাড়া ঈদগাহ্ মাঠে এই কুরআন শরীফ বিতরণ করা হয়।

এসময় ফাউন্ডেশনটির সভাপতি এ.জে আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও ইয়েস বাংলাদেদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো. তাওহীদ উল ইসলাম তুষার, মন্দুয়ার হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. সিরাজুল ইসলাম সিরাজী, ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জুবায়ের হিমেল, কার্যনির্বাহী সদস্য মো. ফরিদ মন্ডল, ফয়সাল কবিব প্রমুখ।

জোনার ফাউন্ডেশন (জেড.এফ) সভাপতি এ.জে আশিকুর রহমান শাওন জাগো২৪.নেট-কে বলেন, চলতি বছরে স্থানীয় জনসাধারণের অনুদানে সংগ্রহের মাধ্যমে ৫০০ পিস কুরআন শরীফ তিনপর্বে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলায় আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন সাধনের জন্য টেকসই উন্নয়ন, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে জোনার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনমনে নতুন প্রত্যাশার আমেজ

এতিমখানার ১৩০ শিক্ষার্থী পেল পবিত্র কুরআন শরীফ

প্রকাশের সময়: ০৫:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩