দিনাজপুরের চিরিরবন্দরে ৩দিনব্যাপি স্কাউটস্ পারদর্শিতা ব্যাজ কোর্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে চিরিরবন্দর উপজেলা স্কাউটসে্র আয়োজনে স্কাউটস্ পারদর্শিতা ব্যাজ কোর্সের উদ্বোধন করেন উপজেলা স্কাউটসে্র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটসে্র সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, উপজেলা স্কাউটসে্র সহকারি কমিশনার আলহাজ্ব অধ্যক্ষ ইউসুফ আলী, মোরশেদ উল আলম, স্কাউটস্ লিডার জমশেদ আলী শাহ্ প্রমূখসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কোর্সে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা ও স্কাউটস্ প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















