মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবৃত্তি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে প্রথম শামসুল বারী

পাবনার সাঁথিয়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শামসুল বারী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের প্রথম স্থান অধিকার করেছে।
জানা গেছে, শুক্রবার(২১ জুলাই) রাজশাহী শিশু একাডেমিতে(রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত এ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা২০২২-২৩ উপলক্ষে কবিতা আবৃত্তি একক “ক” বিভাগে সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের ছাত্র মোঃ শামসুল বারী প্রথম স্থান অধিকার করেছে।এখন ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে সে।সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন জানান,আগামী ২৬ জুলাই ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।গত ১০ জুলাই উপজেলা এবং ১৫ জুলাই জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সাঁথিয়া পৌরসদরের বাসিন্দা মোঃ খায়রুল বারী ও মোছাঃ ফারজানা সুলতানা সাথীর ছেলে সে।শামসুল বারী সবার কাছে দোয়া চেয়েছে।

প্রকাশের সময়: ১২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩