সরকারের স্বদিচ্ছা ও সকলের আগ্রহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে ও সহকারী শিক্ষা অফিসারবৃন্দের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবারের পরেই প্রাথমিক বিদ্যালয় থেকে সবাই শিক্ষা গ্রহণ করে। একজন মানুষকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ও কার্যকর। তিনি আশা প্রকাশ করে আরো বলেন, সকলের সুসম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে করোনার ক্ষতি কাটিয়ে উঠে প্রাথমিক শিক্ষা বিভাগ তার কাঙ্ক্ষিত সাফল্যের লক্ষ্যে পৌঁছে যাবে।লক্ষ্য পূরণে উপজেলা প্রশাসন যে কোন সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















