সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার মানন্নোয়নে অভিভাবক সমাবেশ

লালমনিরহাটে নিউকলোনী হাফিজিয়া ফোরকানীয়া মাদরাসায় শিক্ষার মান উন্নোয়নের লক্ষ্যে ছাত্র- ছাত্রী ও অভিভাবক নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১২ আগষ্ট) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে অত্র মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ নেছার উদ্দিনের আহ্ববানে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র  হাফেজ মোঃ হাসানুর রহমান।
 নিউকলোনী হাফিজিয়া ফোরকানীয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের  সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মোঃ আসাদুল্লাহ । তিনি তার বক্তব্যে অভিভাবকদের লক্ষ্য করে বলেন, অভিভাবক ও শিক্ষকের উদ্দেশ্য এক ও অভিন্ন। আর তা হলো শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ সাধন ও তাদের স্বপ্ন পূরণে সঠিক দিক নির্দেশনা প্রদান। তাই তিনি অভিভাবকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ মন খুলে প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানান। তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, আলহাজ্ব আব্দুল হামিদ খন্দকার ও  সেক্রেটারী মোকছেদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, অত্র মাদ্রাসায় হিফজ, নুরানী ও নাজারা বিভাগ রয়েছে।
পরিশেষে অত্র অনুষ্ঠানের পরিচালনা পর্ষদের  সভাপতি তার বক্তব্যে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষান মান আরো তরান্বিত, সমৃদ্ধ করার আশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষে দোয়া পাঠের মাধ্যমে মত বিনিময় সভা সমাপ্ত করেন।

শিক্ষার মানন্নোয়নে অভিভাবক সমাবেশ

প্রকাশের সময়: ০৫:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩