সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ

দিনাজপুরের বিরামপুরে নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক ২০২২ সালের বৃত্তি পরীক্ষার সনদ ও অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার(২৬শে আগস্ট)  সকাল ১০টার দিকে পৌর শহরের বিরামপুর পৌর কিন্ডারগার্টেন স্কুলে এই সনদ ও অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ও সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, সদস্য ওবায়দুল মিনহাজ, বিরামপুর মহিলা কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মেসবাউল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুল ইসলাম জানান, বিরামপুর নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় ১৬৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।  এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ জন এবং সাধারণ গ্রেডে ২৫ জন বৃত্তি পায়। যারা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন তাদেরকে ১০০০ টাকা,সাধারণ গ্রেডে শিক্ষার্থীদের ৬০০ টাকা এবং সেই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, দিনাজপুর জেলার মধ্যে বিরামপুর নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলটি ২০২২ ইং বৃত্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

এবিএম মুছা

প্রকাশের সময়: ০৩:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩