রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঢাকার শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শাহ মো. সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাড. সামসুর রহমটন পারভেজ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে হবে এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূষিরবন্দর বিএম কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন দুলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেমউদ্দিন শাহ্ ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোকছেদ আলী মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অন্তত দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রকাশের সময়: ০৯:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩