সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত 

দিনাজপুরের খানসামায় প্রাথমিক শিক্ষায় এ বছর উপজেলা বাছাই কমিটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক ও কর্মচারীর নাম ঘোষণা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত রবিবার এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এ বছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে উপজেলার বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতী রানী রায় নির্বাচিত হয়েছেন। কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর সহকারী শিক্ষক নুরবক্ত হোসেন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে টংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিলা খাতুন এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে কাচিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (উড ব্যাজার) লাকী বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী সুজন চন্দ্র দাস শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন।

প্রকাশের সময়: ১২:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩