সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা শেষে কর্মসংস্থান দাও, নইলে বেকার ভাতা চাই

শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতার দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ যুব ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে সংগঠনটির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ফারজানা আক্তার শাপলা, বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অখিল পাল।

গাইবান্ধা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক রানু সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা কমিটির নেতা নাহিদ হাসান, মেহেরুন মুন্নী, গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে আজকে দেশে প্রায় সাড়ে ৩ কোটি বেকার। দেশে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় যুব সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত হতে বাধ্য হচ্ছে। যেটুকু কর্মসংস্থানের সুযোগ আছে সেখানেও ঘুষ ছাড়া চাকরি হয় না। গরীব মধ্যবিত্তের সন্তানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। এ অবস্থায়  বেকার ভাতার দাবি জানান তারা।

প্রকাশের সময়: ০৩:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩