রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৩

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে লালমনিরহাটে ১৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ১০ জন নারী ও ৩ জন পুরুষ। এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
আটকরা হলেন, হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের আশিক সিদ্দিকী (২৫), একই উপজেলার জাওরানী গ্রামের পরঞ্জন রায় (৩০), নাজমুন নাহার (৩০), পূর্ব সারডুবি গ্রামের রবিউল ইসলাম (৩১), পার শেখ সুন্দর গ্রামের সাহেরা খাতুন (৩১), উত্তর জাওরানী গ্রামের লাভলী খাতুন (৩১), পাটগ্রাম উপজেলার রহিমপাড়া এলাকার আফরিন আক্তার (২৭), কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের রাফিয়া সুলতানা (২৭) রুদ্রেশ্বর গ্রামের খাদিজা খাতুন (৩০), আদিতমারী উপজেলার সরলখাঁ গ্রামের তৃপ্তী রানী (২৬), নামুড়ি গ্রামের সোহাগী বেগম (৩১), গোবর্দ্ধন গ্রামের মাহাবুবা রায়হানা (২৯) ও সদর উপজেলার আদর্শপাড়ার তুলি রানী রায় (২৯)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে সহকারি শিক্ষক পদে নিয়োগে লিখিত পরীক্ষা জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ নানা উপায়ে অসাদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা অসাদুপায় অবলম্বন করেছে তাদেরকে দ্বায়িত্বরত কর্মকর্তা আটক করে থানায় সোপর্দ করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্থতি চলছে।
জনপ্রিয়

লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৩

প্রকাশের সময়: ০৮:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩