সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর পাচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ

বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণে গাইবান্ধায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৮ লাখ ৫৫ হাজার ৬৩৫ শিক্ষার্থী বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে শুরু করছে। সোমবার (১ জানুয়ারি) থেকে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুল, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এছাড়া গাইবান্ধার সাদুল্লাপুরের খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক ও জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ এবং বালক উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম। বিয়াম ল্যাবরেটরী স্কুলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান প্রমুখ।

জানা যায়, চলতি বছর গাইবান্ধার মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং দাখিল ও এবতেদায়ী মাদরাসা মিলে ৩ লাখ ৫১ হাজার ২২৫ জন শিক্ষার্থীর জন্য ৩৯ লাখ ৮২ হাজার ২৮৩টি পাঠ্য বই বরাদ্দ দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৩৫ হাজার ১৫৫ জন ছাত্রছাত্রীর জন্য ২১ লাখ ৩ হাজার ২৯৩টি বই বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ৬৯ হাজার ২৫৫ জন প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর জন্য অনরূপ সংখ্যক পাঠ্য বই বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের কাজ সোমবার থেকে শুরু হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে সাংবাদিকদের আটকে মারধর, ১৩ জনের বিরুদ্ধে এজাহার

গাইবান্ধায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর পাচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ

প্রকাশের সময়: ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪