সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ 

দিনাজপুরের খানসামা উপজেলার চকসাকোয়া উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। আদালতে মামলা চলমান থাকায় কমিটি গঠনের অনুমোদন না দিতে জেলা শিক্ষা অফিসার লিখিতভাবে অনুরোধ করলেও সেটি আমলে নেয়নি দিনাজপুর শিক্ষা বোর্ড।
এ ঘটনায় সংক্ষুদ্ধ হয়ে আদালতে মামলা দায়ের করেছেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুলফিকার রহমান।
জানা গেছে, চকসাকোয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ও শিক্ষার পরিবেশ নিয়ে অসঙ্গতি থাকায় দীর্ঘদিন ধরে তাদের বেতন বন্ধ ছিল। এমতাবস্থায় বেতন প্রদান ও অ্যাডহক কমিটি গঠনে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন বিষয়ে আদালতে মামলা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আ. রশিদ সরকার। মামলার পর আদালত খানসামা উপজেলা নির্বাহী অফিসারকে বেতন প্রদান করার নির্দেশ দিলেও শিক্ষক প্রতিনিধি মনোনয়নের বিষয়ে কোনো আদেশ না দেয়ায় মামলা চলমান রয়েছে।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আ. রশিদ সরকার বলেন, আমরা মামলা প্রত্যাহারের আবেদন দিয়েছি। আগামী ১৩ ফেব্রুয়ারি মামলার ধার্য তারিখ আছে, আশা করি সেদিন এটি নিষ্পত্তি হবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, সুষ্ঠুভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার স্বার্থে অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে আইনী কোনো জটিলতা থাকলে কমিটি বাতিল করা হবে।

প্রকাশের সময়: ০৬:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪