গাইবান্ধার সুন্দরগঞ্জে খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে পরীক্ষার্থীদের আয়োজনে স্কুল মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির কমিটির সভাপতি মো. আবদুল জব্বার সরকার। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাখখারুল ইসলাম বসুনিয়া বাচ্চু।
সিনিয়র শিক্ষক মো. নুরুজ্জামান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল জব্বার, সিনিয়র শিক্ষক মো. মোশাররফ হোসেন, মো. ফুল মিয়া, রাজু আহমেদ, বিদায় শিক্ষার্থী সাবিক্কা রহমান, শিক্ষার্থী আজমেরী সুরাইয়া, ছামিরা জাহান মিথি, আতিকা বিনতে আশরাফ স্নিগ্ধা ও নুসরাত জাহান নিঝুমসহ অনেকে।
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় শিক্ষার্থীদের মাঝে কলম, স্কেল ও হার্ডবোর্ডসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্কুলের বাজার জামে মসজিদের ঈমাম মো. ওয়াদুদ সরকার।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 















