গাইবান্ধা পৌর এলাকার ছিন্নমূল পরিবারের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। হঠাৎই এমন উপকরণ হাতে পেয়ে শিশুরা আবেগে আকুল হয়ে ওঠে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখা এই শিক্ষা উপকরণ বিতরণ করে।
স্ধানীয় সরকারপাড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মাসুমা খাতুন, সংস্থার জেলা সভাপতি ফরমান আলী, সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রোকন, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, কোষাধ্যাক্ষ চমক কুমার প্রমুখ।
এ অনুষ্ঠানে সরকারপাড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পেন্সিল বক্স, খাতা, কলম, টিফিন ও পেন্সিল বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















