লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রয়ারি) লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, , পিটিআই সুপারিন্টেনডেন্ট শামছিয়া আখতার বেগম, ক্য্যপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।
এ সময় অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার তাজুল ইসলাম, পাঁচটি উপজেলার শিক্ষা অফিসারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 















