রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ শিক্ষা বঞ্চিত কামারজানীতে কলেজ স্থাপন অনুমোদন

গাইবান্ধা সদরের কামারজানী ইউনিয়নে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ স্থাপন অনুমোদন দিয়েছে শিক্ষা বোর্ড দিনাজপুর। এরই মধ্যে এই খবরটি চাউর হলে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অনেকটা স্বস্তি দেখা গেছে।

সোমবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন-  নতুন এই কলেজের প্রতিষ্ঠাতা এম সাদ্দাম হোসেন পবন।

এর আগে গত ২৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাপুরের কলেজ পরিদর্শক মো. আবু সায়েম স্বাক্ষরিত আদেশে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে অবস্থিত সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ এর স্থাপন অনুমোদন দেয়া হয়েছে।

জানা যায়, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানায়-  ১৪ নভেম্বর ২০২৩ তারিখের মঞ্জুরি কমিটির তৃতীয় সভার সিদ্ধান্ত নং ০১ এবং ২৭ মার্চ ৪৬ তম বোর্ড সভার অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা বঞ্চিত কামারজানী ইউনিয়নে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয়।

সামাজিক উন্নয়ন পদক্ষেপ প্রতিষ্ঠাতা এম সাদ্দাম হোসেন পবন জাগো২৪.নেট-কে বলেন, উচ্চ শিক্ষা বঞ্চিত ৬টি ইউনিয়নের জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ সহায়ক ভূমিকা রাখবে। আমরা স্বল্প খরচে উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে চেষ্টা করবো।

জনপ্রিয়

উচ্চ শিক্ষা বঞ্চিত কামারজানীতে কলেজ স্থাপন অনুমোদন

প্রকাশের সময়: ০৮:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪