সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মমিন মন্ডলের বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সভাপতি ও কাশিম বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বেলকা মসজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেন।

আরও বক্তব্য দেন বিদায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আবদুল মমিন মন্ডল, ছাপড়হাটী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আহাদ বকুল, জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বাদশা, উজান তেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী মিয়া, বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলতাফ হোসেন, ধাপাচিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, ধনিয়ার কুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছালেমা বেগম ও ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ।
পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মমিন মন্ডলকে সম্মাননা স্মারক প্রদান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রকাশের সময়: ০৭:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪