সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ টাকায় মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ১০ টাকায় মিড ডে মিল পাবে।
বৃহস্পতিবার (২৩মে) বেলা ১১ ঘটিকায় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মিড ডে মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল ও বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম আমিন।
এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনমনে নতুন প্রত্যাশার আমেজ

১০ টাকায় মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা

প্রকাশের সময়: ০৯:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪