বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি সীমান্তে দুই বাংলার ভাষাপ্রেমিদের শুভেচ্ছা বিনিময় 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত-বাংলাদেশের দুই বাংলার ভাষাপ্রেমিদের মাঝে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
দুই বাংলার ভাষাপ্রেমিদের ফুলের শুভেচ্ছা বিনিময়ে বাঁধা প্রদান করলেও মতবিনিময়ের সুযোগ দিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
রোবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় হিলি সীমান্তের জিরোপয়েন্ট বিজিবি-বিএসএফ সদস্যদের উপস্থিতিতে দুই বাংলার মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এপার বাংলা ওপার বাংলার মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, ভারতের বালুঘাট পৌরসভার মেয়র হরিপদ দাসসহ ঐবাংলার ভাষাপ্রমিরা, বাংলাহিলি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বাংলাহিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, দুই বাংলার মিলন মেলার উদ্যোক্তা হিলির মুক্তিযোদ্ধা সন্তান সাবেক কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ, ভারত বিএসএফ’ এর হিলি ক্যাম্প কমান্ডার এসআই বিজয় সিং সহ বিএসএফ সদস্যরা এবং বাংলাহিলি বিজিবি’র সিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী সহ বিজিবি সদস্যরা।
এসময় ভারতের বালুঘাট পৌর মেয়র হরিপদ দাস বলেন, আমরা দুই বাংলার মানুষ। বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই, শুধু একটা তারকাটার বেড়া। আমরা সবাই একি মায়ের সন্তান মনে করি। ১৯৫২ সালে এই বাংলা ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে, তাদেরকে আমরা এইদিনে স্বরণ করি।
কবিতার ভাষায় তিনি আরও বলেন, ভাষা মোদের জান, এপার বাংলা ওপার বাংলা,এই দুই নিয়ে আমাদের সোনার বাংলা।
হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জাগো২৪.নেট-কে বলেন, দুইবাংলার মানুষগুলো আমরা আত্মার-আত্মীয়। করোনার কারণে আজ আমারা মিলিত হতে পারছি না। আশা করি আগামী বছরে আমরা আগের মত আবারও একত্রিত হবো।
জনপ্রিয়

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া

হিলি সীমান্তে দুই বাংলার ভাষাপ্রেমিদের শুভেচ্ছা বিনিময় 

প্রকাশের সময়: ০২:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১