রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একইসঙ্গে তার স্ত্রী আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। অবৈধভাবে জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষ আলাল আকন্দরা এই তান্ডপ চালিয়েছে বলে ভুক্তভোগিদের অভিযোগ।

এ নিয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত হামলাকারীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মকবুল হোসেনের পরিবারটি।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এনায়েতপুর গ্রামের মৃত ছাব্বাত আলীর ছেলে আলহাজ্ব মো. মকবুল হোসেন ৪৯২/২২নং দলিল মূলে এনায়েতপুর মৌজাস্থ জমি ক্রয় করেন। এরপর এ জমিতে  বসতবাড়ি ও কোচিং সেন্টার স্থাপন করে ভোগদখল করে আসছেন। এরই মধ্যে এনায়েতপুর গ্রামের মৃত ওসমান উদ্দিনের ছেলে আলাল আকন্দরা ওই জমিটি অহেতুক দাবি করে আসছিলেন। এ বিষয়ে এলাকায় একাধিকবার সালিস অনুষ্ঠান হলেও আলাল আকন্দরা তা মেনে নেয়নি। এরই ধারবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর সকালের দিকে আলাল আকন্দ একদল লোক নিয়ে মকবুল হোসেনের ওই বাড়িতে হামলা করে। এসময় ঘরসহ আসবাপত্র ভাংচুর করা হয়। এতে বাঁধা দিতে গিয়ে আনোয়ারা বেগমকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে হামলাকারীরা।

এ তথ্য নিশ্চিত করে ভুক্তভোগি মকবুল হোসেন বলেন, আমি ক্রয়সূত্রে এই জমির মালিক। সেটি আলাল আকন্দরা অবৈধভাবে দাবি করে আমার বাড়িতে হামলা করেছে। এসময় ঘর ভাংচুর করাসহ ৩৮টি ব্যাগভর্তি সিমেন্ট ও বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এ নিয়ে সাদুল্লাপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত আলাল আকন্দদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এজাহারটি দেখে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশের সময়: ০৮:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪