রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গোৎসবে মাটির প্রলেপে ফুটিয়ে উঠছে প্রতিমা

আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে ৫ দিনের দুর্গাউৎসব নিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এরই অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন মন্দির-মন্ডপে তৈরী করা হচ্ছে প্রতিমা। ইতোমধ্যে মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো। আর কিছুদিন পর রঙতুলির আচর পড়বে এইসব প্রতিমার শরীরে। সম্প্রতি সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী কালী মন্দিরে দেখা গেছে প্রতিমা তৈরীর ব্যস্ততা।

জানা যায়, হিন্দু সনাতন ধর্মাবলম্বী পুজারীরা ও ভক্তগনরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করেছেন মা দূর্গার পূজামন্ডপ। সেহেতু যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামন্ডপ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পুলিশ-আনসার সদস্য মোতায়েন থাকবে।

সাদুল্লাপুরের ব্যবসায়ী ভবেশ চন্দ্র সাহা বলেন, এবছরের পঞ্জিকা মতে আগামী আগামী ৯ অক্টোর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা।

সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী কালী মন্দির কমিটির সভাপতি তরুণ চন্দ্র সাহা জানান, দেবীর এই আগমন ও গমনে সনাতন ধর্মের যারা বিশ্বাস করেন, তাদের জন্য এ বছরটা সত্যিকার অর্থেই কল্যাণকর। দুর্গোৎসবে মন্ডপে মন্ডপে বাজবে ঢাকের ঢোল, কাঁসার ঘণ্টা ও শাঁখের ধ্বনি।

সাদুল্লাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধীকারি বলেন, উপজেলার ১১ ইউনিয়ন থেকে এ পর্যন্ত ৯১টি মন্ডপের তথ্য পাওয়া গেছে। এ সংখ্যা কম-বেশিও হতে পারে।

শারদীয় দুর্গাপূজা উৎসব বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্গোৎসব সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

দুর্গোৎসবে মাটির প্রলেপে ফুটিয়ে উঠছে প্রতিমা

প্রকাশের সময়: ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪