দিনাজপুরের খানসামা উপজেলায় ১০ বছর বয়েসী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় অভিযুক্ত খাদিমুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক খাদিমুল ইসলাম উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের মির্জাপাড়া এলাকার হাচানুর রহমানের ছেলে। এ ধর্ষণের ঘটনাটি গত ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার পাকেরহাট কছিমদ্দিন শাহপাড়া এলাকায় ঘটেছে।
এ ঘটনায় শিশুর চাচা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত কিশোরকে গত রবিবার রাতে আটক করেছে।
মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আমির হোসাইন জানান, ১০ বছর বয়েসী ওই কন্যা শিশুর পিতা-মাতা জীবিকার তাগিদে ঢাকায় থাকার কারণে এবং ওই শিশু কন্যা তার চাচার বাড়িতে বসবাস করেন। তাদের বাড়ির পাশেই অভিযুক্ত খাদিমুল ইসলামের নানা বাড়ি হওয়ায় প্রায়শই সে সেখানে যাওয়া-আসা করতেন। যাওয়া-আসা করার একপর্যায়ে গত রবিবার ওই শিশুকে বিভিন্ন প্রকার জিনিস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে পাশের বাড়ির শয়নকক্ষে নিয়ে গিয়ে ওই শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই শিশুর গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই শিশু কন্যার কান্না ও অসুস্থতায় স্থানীয়রা ওই ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পর্শকাতর এই বিষয়ে তথ্য পাওয়ার সাথে সাথেই অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গত ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে ওই কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালতে অভিযুক্ত কিশোরকে যশোর শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করার জন্য নির্দেশ দেন বলে তিনি জানান।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















