রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করাকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের উপর হামলা করার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয়ের সম্মুখে মূল সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধনকারীরা শিক্ষকদের উপর হামলা ঘটনার সঙ্গে জড়িত সকল হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

গত ১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করাকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকের উপর হামলার এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগে গেছে, গত ৩০ সেপ্টেম্বর সোমবার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতীন্দ্রনাথ রায় অবসর গ্রহণ করলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদটি শুন্য হয়ে যায়। প্রধান শিক্ষকের শুন্য পদে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সিনিয়র শিক্ষক আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। কিন্তু গত ১ অক্টোবর মঙ্গলবার সকালে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে উপজেলার টংগুয়া গ্রামের মাঝাপাড়ার শচীন্দ্রনাথ রায়ের ছেলে লিটন চন্দ্র রায়, পুকুরপাড়ার মৃত বছিরউদ্দিনের ছেলে মো. মতিয়ার রহমান ও মো. মিজানুর রহমান বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ে ঢুকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অশালীন ভাষায় গালমন্দ করেন। এসময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মনমোহন বর্মন বিএসসি তাদেরকে বাঁধা প্রদান করলে মতিয়ার রহমান তার পায়ের জুতা খুলে তাকে মারপিট করেন। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারী শিক্ষক হরিকেশর বর্মন মনমোহন বর্মনকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে অভিযুক্তরা তাদেরকেও কিলঘুষি মারেন। এর একপর্যায়ে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মতিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অপর অভিযুক্ত লিটন চন্দ্র রায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি মারধর করার বিষয়টি অস্বীকার করেন।

এ ঘটনায় বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বাদী হয়ে শিক্ষকদের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশের সময়: ০৪:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪