বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বাসের ধাক্কায় টেম্পুচালক নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত টেম্পুরচালক সুলতান আলম (৪০) নিহত এবং  হামিদুল হক নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দর বাজারের অদূরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ঘটেছে। নিহত সুলতান আলম উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের দোহলাপাড়ার আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে আল আরাফ নামে একটি যাত্রীবাহি বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময়  ভূষিরবন্দর বাজারের অদূরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের ওইস্থানে বাসটি শ্যালো ইঞ্জিন চালিত একটি গরুবাহি টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পুর চালক সুলতান আলম ও কসাই হামিদুল হক গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রাতেই সুলতান আলম মারা যান।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘাতক বাসটি দশমাইল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

প্রকাশের সময়: ০৪:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪