শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় স্কুলে যাওয়ার পথে দূর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর: মায়ের সঙ্গে স্কুল যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলায় নুরনবী ইসলাম (৫) নামে এক শিশু স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গতকাল আনুমানিক সকাল সাড়ে ৯টায় উপজেলার খানসামা-রানীরবন্দর সড়কের গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলীবাজার নামক স্থানে ঘটেছে। নিহত নুরনবী ইসলাম উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী কফিদ্দিনপাড়ার রবিউল ইসলামের ছেলে এবং সেন্টারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মাসহ স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে রিকশাভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন নুরনবী। পরে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় সুরতহাল শেষে  মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ। ওইদিনই বিকেলে মরদেহ দাফন করা হয়েছে।

জনপ্রিয়

খানসামায় স্কুলে যাওয়ার পথে দূর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪