বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যা দিবস স্মরণে আলাচনা

বাংলাদেশ জামায়াত ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস স্মরণে সোমবার(২৮ অক্টোবর) বিকেলে সাঁথিয়া সরকারি কলেজ মাঠে আলোচনা সভা,দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক এএসএম আব্দুল্লাহ। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রয়াত জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন।

এ সময় আরো বক্তব্য দেন সুরা সদস্য ডাক্তার আব্দুল বাসেত,পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন। সন্ধ্যারাতে সাঁথিয়া সাংস্কৃতিক সংসদ(সাসাস) এর আয়োজনে ইসলামী গান পরিবেশন করা হয়।

জনপ্রিয়

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া

সাঁথিয়ায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যা দিবস স্মরণে আলাচনা

প্রকাশের সময়: ০৮:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪