শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের খানসামা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ উপজেলা পরিষদে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে। গতকাল ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন।
উপজেলা সমবায় অফিসার রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক এবং অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, এনজিওকর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের সময়: ০৬:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪