গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষিমাঠ থেকে অবৈধভাবে বালু বাণিজ্য করে আসছেন স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আশপাশের কৃষক। এরই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় মেশিন, ট্রাক্টর, পাইপ এবং বালু জব্দ করা হয়। একইসঙ্গে বেশ কিছু পাইপ ধ্বংস করাসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেল এই তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
এর আগে রোববার দিনব্যাপী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কামারের ভিটা নামকস্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল কবির সরকার জানায়, খোর্দ্দকোমরপুর ইউনিয়নের হালিম ব্যাপারী, শাহ আলম ফকির, স্বপন হোসেন, লিমন প্রধানসহ আরও অনেকে কামারের ভিটা নামকস্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আলু বানিজ্য করে আসছিলেন। এ ঘটনার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত চারটি শ্যালো মেশিন, একটি ট্রাক্টর, ভেকু মেশিন, পাইপ এবং বালু জব্দ করা হয়। একইসঙ্গে বেশ কিছু পাইপ ধ্বংস করাসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বলেন, ওইস্থানে সফল অভিযানের পর অভিযুক্তদের বিরুদ্ধে আজ সোমবার একটি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















