বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনা দুই যুবক নিহত । নিহত দুই যুবকের নাম রিফাত (১৭) ও বাদশা (১৬)। তাদের বাড়ি উপজেলার পৌর শহরে সারাঙ্গপুর গ্রামের জিয়ারুল হকের ছেলে রিফাত ও ইসলাম পাড়া মহল্লার ইউনুস আলীর ছেলে বাদশা।
সোমবার (৪ নভেম্বর) বিকেল চারটার সময় পৌর শহরের জোয়ালকামড়া মোরে এই দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,দুই বন্ধু মোটর সাইকেল যোগে বিরামপুর হইতে দিওড় এর উদ্দেশ্যে রওনা হয়। বিকাল অনুমান ৪ ঘটিকার সময় বিরামপুর পৌরসভাস্থ ০৮ নং ওয়ার্ড জোয়াল কামড়া নামকস্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ গামী আঞ্চলিক মহাসড়কের উপর জোয়ালকামড়া মোড়ে পৌছামাত্রই অপর দিক হইতে ট্রাক নং ঢাকা মেট্রো-ট-২২-৪০২৪ এর চালক বেপরোয়া ও দ্রুত গতিতে ট্রাক চালিয়ে স্বজোরে মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।                                                                                                                      বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে।এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া

বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশের সময়: ০৮:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪