দিনাজপুরের চিরিরবন্দরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম কর্মশালা ও ইউনিয়ন পুষ্টি কমিটি গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভার আয়োজন করে।
সভায় নশরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)’র কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিক এবং অন্যান্যের মধ্যে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোসলেমউদ্দিন, খাদেমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উপ- সহকারি কৃষি কর্মকর্তা, ইউপি সচিব, ইউপি সদস্য, সদস্যা, ব্যবসায়ী, ঈমাম উপস্থিত ছিলেন। শেষে ২১ সদস্য বিশিষ্ট নশরতপুর ইউনিয়ন পুষ্টি কমিটি গঠন করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















