শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে পিটিয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাবুল মন্ডল (৫৫) নামের এ ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ মামলার প্রধান আসামি মতিয়ার রহমান (৩০)  নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামি মতিয়ার রহমান পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামের রুহুল আমিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- জমি সংক্রান্ত জেরে গত ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাবুল মন্ডলকে করিয়াটা মৌজার সাজু মিয়ার বাড়ির সামনে একা পেয়ে মতিয়ার রহমান ও তার দলবল অতর্কিত হামলা করে। এসময় লাঠি-ছোড়া দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে তখন থেকে আসামি মতিয়ার রহমান আত্নগোপনে থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃত আসামি মতিয়ার রহমানকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময়: ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪