সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় আনিছুর রহমান (৪০) নামে এক বাইসাইকেলচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি রবিবার আনুমানিক বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের রানীরবন্দরের কলেজ মোড় নামক স্থানে ঘটেছে। নিহত আনিছুর রহমান উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের মানু মাষ্টারপাড়ার শওকত আলীর ছেলে এবং সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় আনিছুর রহমার রানীরবন্দর থেকে বাইসাইকেল যোগে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। এসময় আনিছুর রহমান রানীরবন্দরের কলেজ মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাইসাইকেলচালক আনিছুর রহমান মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত আনিছুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক মানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০৪:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪