বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় চড়ে গাইবান্ধার ঘাঘট লেক পরিদর্শনে ডিসি

এক সময়ের পরিত্যক্ত গাইবান্ধার ঘাঘট লেক এখন বিনোদন পার্ক। অত্যাধুনিক দৃষ্টিনন্দিত এ পার্কটির সৌন্দর্য বাড়ানোর লক্ষে পরিদর্শন করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

রোববার (১০ নভেম্বর) বিকেলের দিকে গাইবান্ধা শহরের পূর্বপাড়াস্থ শ্মশানঘাট এলাকা থেকে পরিত্যক্ত ঘাঘট নদীতে নৌযোগে পরিদর্শন শুরু করেন তিনি।

এসময় নৌকা চড়ে লেকটি পরিদর্শন শেষে সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে মতবিনিময় সভা করেন। এসময় লেকের দুপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, লেক খনন করে বিনোদনের পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)সাদরুল আলমসহ আরও অনেকে।

এদিকে, স্থানীয়রা জানান, এই প্রথম ঘাঘট  লেকটি নৌযোগে সরেজমিন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। তার নির্দেশে সম্প্রতি লেক থেকে কচুরিপানা পরিষ্কার করা হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া

নৌকায় চড়ে গাইবান্ধার ঘাঘট লেক পরিদর্শনে ডিসি

প্রকাশের সময়: ০৭:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪