ঐতিহাসিক ১০ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ।
সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক’র সঞ্চালনার সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগীয় সহ+সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, অধ্যাপক ডাঃ জিয়াউল ইসলাম জিয়া, পৌর ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মো. মিজানুর রহমান লিপু, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল ও নাহমুদুল হক রাছেলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এতে ১৫ ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলাম।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















