বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

আগামী বোরো মৌসুমকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি-২০২৪-২৫ অর্থবছর মৌসুমে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, অরহর ও বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি।

এসময় উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

খানসামায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

প্রকাশের সময়: ০৬:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪