বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ৩দিনব্যাপি ৫ম কাব ক্যাম্পুরী উদ্বোধন 

oppo_0

দিনাজপুরের চিরিরবন্দরে ৩দিনব্যাপি ৫ম কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে ৩ দিনব্যাপি ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি এ কে এম শরীফুল হক।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটসের সহ-সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, স্কাউটসের উপজেলা কমিশনার মাহাতাবউদ্দিন সরকার, সহকারি কমিশনার আলহাজ্ব মো. ইউসুফ আলী ও মোরশেদ উল আলম, স্কাউট লিডার ইমরুন নাহার এবং স্বগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাব স্কাউটসের শিক্ষার্থীরাসহ ইউনিট লিডার, স্কাউটস কর্মকর্তাবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ, রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া

চিরিরবন্দরে ৩দিনব্যাপি ৫ম কাব ক্যাম্পুরী উদ্বোধন 

প্রকাশের সময়: ০৬:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪