বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গাইবান্ধায় বিভিন্ন অংশিজন,মসজিদ কমিটির সভাপতিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফের অর্থায়নে সামাজিক আচরণ পরির্বতন শক্তিমালীকরণ প্রকল্পের আয়োজনে যৌথভাবে কাজ করার প্রত্যয়ে সোমবার দিনে খোলাহাটি একতা ট্রেনিং সেন্টারে আয়োজন আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন-আলহাজ্ব মাওলানা মো: দেলওয়ার হোসেন, মসজিদ কমিটির সভাপতি সাত্তার মিয়া, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি শাহআলম। অতিথিরা বলেন- প্রতিসপ্তাহে খুদবায় ইমাম যেন বাল্যবিবাহের ক্ষতিকর বিষয় তুলে ধরনের, এটি চলমান রাখলে শিশুর প্রতি সহিংসতা কমে আসবে, সুস্থ্য সবল সমাজ গঠনপ এটা খুব দরকার। আসুন সবাই এক সাথে কাধে কাঁধ মিলিয়ে কাজ করি সুস্থ্য সবল সমাজ গড়ি। শুভেচ্ছা বক্তব্য রাখেন-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসামাজিক আচরণ পরির্বতন শক্তিমালীকরণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার রেখা খাতুন। এ সময় ৪৫ জন মসজিদ কমিটির সদস্য , পিতামতা শিক্ষক, অভিভাবক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা
-
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট - প্রকাশের সময়: ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- ২৬
জনপ্রিয়



















