চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ-সময় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু ও উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন প্রমুখ। পরে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির বলেন, চার হাজার একশো জন কৃষক এ প্রণোদনা পাবেন। প্রণোদনার মধ্যে রয়েছে সরিষা, গম, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখী, মৌসুম খেসারি ডাল ও বিভিন্ন ধরনের সার। আগামী বৃহস্পতিবারের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান এ কর্মকর্তা।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















