শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Oplus_131074

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা দায়ের করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দর আয়োজনে গোবিন্দগঞ্জ বিশুবাড়ী সড়কের বিশুববাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভুক্তভোগির স্ত্রী, শিক্ষকসহ স্থানীয় নানা পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তাব্য দেন, নাছরীন নাহার, শিক্ষার্থী লোহিন মিয়া, আমিনুর ইসলাম, মারফ মিয়া, রিয়াদ হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, ২০১৪ সালের অদৃশ্য ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তাদের দাবি আক্রশের জেরে সুমনকে এ মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। অবিলম্বে উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা হয়রানীমূলক মামলা দ্রুত প্রত্যাহার করে এবং মামলা দায়ের করার পেছনে যারা জড়িত তাদের সামনে আনার জোর দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত: গত ১৪ নভেম্বর শিক্ষক মোস্তফা কালাম সুমনসহ ১১ জনের নাম উল্লেখ ও আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত নামা অভিযুক্ত করে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময়: ০৬:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪