শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দিনাজপুরের খানসামা উপজেলায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অভ্যুত্থানে নিহত সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার বর্মণ, ওসি নজমুল হক, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহতদের স্বজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, স্মরণ সভা শেষে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে আহত খানসামা উপজেলার বাসিন্দা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আকাশের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার নগদ টাকা হস্তান্তর করার ঘোষণা দেয়া হয়।

প্রকাশের সময়: ০৭:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪