বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার ঘোড়াঘাট মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের হেলপার।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক বগুড়ার শেরপুর উপজেলার ইসমাইল হোসেন (৬০) এবং আহত সহকারী হেলপার একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি নামক স্থানে একটি বেকারির দোকানের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় ধান বোঝাই ট্রাকের চালক মারা যায়। গুরুতর আহত একই ট্রাকের হেলপারকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রকাশের সময়: ০৩:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪