বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মুয়াজ হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল ২৬ ডিসেম্বর  বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নাটাউ তেলীপাড়ায় ঘটেছে। নিহত মুয়াজ হোসন ওইপাড়ার শরীফ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শিশু মুয়াজ বাড়িতে খেলা করছিল। খেলতে গিয়ে সবার আড়ালে কোনো এক সময় সে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনেরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুয়াজকে মৃত ঘোষণা করেন।
উপজেলার নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম ওরফে লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
জনপ্রিয়

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশের সময়: ০৭:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪