বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় তিনজন কৃষিশ্রমিক নিহত হয়েছেন।সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উল্লেখিত স্থানে দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিনজন কৃষিশ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আঃ লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উক্ত স্থানে এলে সাঁথিয়াগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই তিনজন মারা যান। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

প্রকাশের সময়: ০৫:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪