গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ডাকাত দলের অন্যতম সদস্য সাইফুল ইসলামকে (৪০) দুর্গম চরে দেশীয় বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুলকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তারা সাইফুলকে পুলিশে সোপর্দ করেন।
এদিকে ডাকাত সাইফুল গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ফুলছড়ি থানাতে আরও একটি হত্যা মামলা রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















