বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা  মামলায় আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মো. রন্জু মিয়াকে () গ্রেফতার করেছে থানা পুলিশ।
মো. রন্জু মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আবদুল জব্বার মিয়ার ছেলে ও পেশায় তিনি একজন কসাই।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।
তিনি বলেন, এ-র আগে রাত ১২ টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সবজিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে নির্যাতনের শিকার হয় শিশুটি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে শিশুটি বাড়ির বাহিরে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় মানসিকভাবে বিকৃত রঞ্জু কসাই শিশুটিকে ১০ টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে শিশুটিকে পাশের জনৈক সিদ্দিক পিয়নের পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়।
সেখানে মুখ চেপে ধরে বিকৃত যৌন লালসা চরিতার্থের চেষ্টা চালায় রঞ্জু কসাই। এসময় শিশুটি চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শিশুটিকে ছেড়ে দিয়ে রঞ্জু কসাই লাফ দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ৩০ ডিসেম্বর দুপুরে শিশুটির নানী রোজিনা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা  মামলায় আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ১১:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪