রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ৮ কেজি গাঁজা-এ্যাম্পলসহ আটক ১

দিনাজপুরের বিরামপুর উপজেলার চৌঠা সীমান্তের বিজিবি ৮ কেজি গাঁজা ও ২৫০ পিচ নেশাজাতীয় এ্যাম্পলসহ এক মাদক কারবারিকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছে। পুলিশ ঐ আসামিকে বুধবার (১ জানুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্র জানা যায়,ভারত থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চৌঠা বিওপি’র সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে চৌঠা গ্রামের একটি রাস্তার পাশে অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ও বস্তা ফেলে পালানোর সময় মশিউর রহমান (৩০) কে আটক করেন। ফেলে যাওয়া ব্যাগ থেকে বিজিবি ২৫০ পিচ নেশা জাতীয় এ্যাম্পল ও বস্তার ভিতর থেকে ৮ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে। আটক মশিউর রহমান চৌঠা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক আসামিকে বুধবার (১ জানুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে ।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বিরামপুরে ৮ কেজি গাঁজা-এ্যাম্পলসহ আটক ১

প্রকাশের সময়: ০৭:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫