গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্যাংক লরির চাপায় ৩ জন নিহতসহ আরও কয়েকজন আহত হন। দরিদ্র এসব অসহায় পরিবারে আর্থিক সহায় দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের (নয়াপাড়া) বগুলাগাড়ী গ্রামে আনুষ্ঠানিকভাবে হতাহত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন সরকার, সহ সেক্রেটারী মশিউর রহমানসহ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. আব্দুর রহিম সরকার বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার কঠিন অসহায় পড়েন। এ খবর পেয়ে আমাদের দলীয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দুপুরের দিকে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার নামক স্থানে যাত্রীবাহী একটি অটোভ্যানের এক্সেল ভেঙে রাস্তার মাঝখানে পড়ে যায়। এসময় তেলের ট্যাংক লরির চাপায় আব্বাস আলীর স্ত্রী ঝরনা বেগম ও তার ছেলে জিহাদসহ ভ্যানচালক নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন গুরুত্বর আহত হন। এ ঘটনায় পর থেকেই পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিদের হারিয়ে নিহতদের পরিবারগুলো আর্থিক সংকটে ভুগছেন। আর আহত পরিবারগুলি সুচিৎসার অভাবে অসহায় জীবনযাপন করছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















